কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির স্মরণে ঢাকার একটি সড়কের নামকরণের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের আনিত প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন।
